Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কাজে ফিরলেন রশ্মিকা

কাজে ফিরলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তাঁর হাইভোল্টেজ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তিন সপ্তাহও হয়নি

কাজে ফিরলেন রশ্মিকা
  • ১৮ মার্চ, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

 কাজে ফিরলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তাঁর হাইভোল্টেজ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তিন সপ্তাহও হয়নি। এর মাঝেই পরবর্তী সিনেমা ‘মাইসা’র শ্যুটিং শুরু করলেন নায়িকা। এই ছবিতে অ্যাকশন অবতারে ধরা দেবেন অভিনেত্রী। গত মাসের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে চার হাত এক হয়েছে অভিনেত্রীর। তারপর চলতি মাসের ৪ তারিখ সম্পন্ন হয়েছে তাঁদের রিসেপশনের অনুষ্ঠান। দুই তারকাখচিত অনুষ্ঠানের পর রশ্মিকা আরও কিছুদিন বিশ্রাম নেবেন বলেই মনে করেছিলেন অনুরাগীরা। তবে আপাতত কাজেই ফোকাস করতে চান অভিনেত্রী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ