Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ভৌতিক ঘরানায় রশ্মিকা

ভৌতিক ঘরানা অভিনেত্রী রশ্মিকা মন্দানার কি ভাগ্য বদলে দিচ্ছে? সে কারণেই কি একের পর এক ভৌতিক ঘরানার ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন নায়িকা? সূত্রের খবর, এবার দক্ষিণী ছবি ‘কাঞ্চনা’র চতুর্থ পর্বে দেখা যাবে নায়িকাকে।

ভৌতিক ঘরানায় রশ্মিকা
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভৌতিক ঘরানা অভিনেত্রী রশ্মিকা মন্দানার কি ভাগ্য বদলে দিচ্ছে? সে কারণেই কি একের পর এক ভৌতিক ঘরানার ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন নায়িকা? সূত্রের খবর, এবার দক্ষিণী ছবি ‘কাঞ্চনা’র চতুর্থ পর্বে দেখা যাবে নায়িকাকে। সেখানে ভূতের চরিত্রে থাকছেন রশ্মিকা। পরিচালক রাঘব লরেন্সের পরিচালনায় ‘কাঞ্চনা’ ফ্র্যাঞ্চাইজি অত্যন্ত জনপ্রিয়। এবার সেই ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন অভিনেত্রী। সর্বভারতীয় স্তরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সে কারণেই রশ্মিকাকে কাস্ট করার কথা ভেবেছেন পরিচালক। এছাড়াও পূজা হেগড়ে, নোরা ফাতেহির মতো তারকারা অভিনয় করবেন। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ। শীঘ্রই রশ্মিকা ছবির শ্যুটিং শুরু করবেন বলে খবর। উল্লেখ্য, আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ সিনেমায় কাজ করছেন রশ্মিকা। হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির এই সিনেমায় সদ্য রশ্মিকার লুক প্রকাশ্যে এসেছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ