Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

হানিমুনে রশ্মিকা ও বিজয়

থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়েছেন বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানা

হানিমুনে  রশ্মিকা ও বিজয়
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়েছেন বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানা। সম্প্রতি চার হাত এক হয়েছে তাঁদের। দম্পতির বিয়ে ও রিসেপশনের আয়োজন ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ ভেঙেছিল। সেই পর্ব মিটতে হানিমুনে গেলেন তারকা দম্পতি। ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’— দু’টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন রশ্মিকা ও বিজয়। সেখান থেকেই তাঁদের প্রেমের সম্পর্কের সূত্রপাত। তা নিয়ে জল্পনা চলছিল সমাজমাধ্যমে। যদিও ঘুণাক্ষরেও তা টের পেতে দেননি অনুরাগীদের। বিয়ের কয়েকদিন আগে সমাজমাধ্যমে পোস্ট করে সম্পর্কে সিলমোহর দেন রশ্মিকা ও বিজয়। তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন ভক্তরা। দম্পতির থাইল্যান্ড সফরের একটি ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এরপর ‘রানাবলী’ নামক একটি ছবিতে জুটি বাঁধছেন তাঁরা। ইতিমধ্যে ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছে, যা প্রশংসিত দর্শকমহলে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ