Bartaman Logo
১৭ জুন, ২০২৬

এই নিয়ে ১৬ বার, ফের প্যারোল মুক্তি ধর্ষক রাম রহিমকে

দিনের পর দিন চেষ্টার পরও প্যারোলে মুক্তি পান না বন্দিরা। কিন্তু খুন ও ধর্ষণের মতো অপরাধে সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা।

এই নিয়ে ১৬ বার, ফের প্যারোল মুক্তি ধর্ষক রাম রহিমকে
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: দিনের পর দিন চেষ্টার পরও প্যারোলে মুক্তি পান না বন্দিরা। কিন্তু খুন ও ধর্ষণের মতো অপরাধে সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। তাঁকে ফের ৩০ দিনের প্যারোলে মুক্তি দিয়েছে হরিয়ানা সরকার। মঙ্গলবার সকালে রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে আসেন তিনি। এনিয়ে মোট ১৬ বার প্যারোলে মুক্তি পেলেন। আগামী ২৪ জুন তাঁকে ফের জেলে ফিরতে হবে। চলতি বছরের জানুয়ারিতে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছিল রাম রহিমকে। ২০১৭ সালে আশ্রমের ভিতর দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তাঁকে দোষী সাব্যস্ত করেছিল পঞ্চকুলার সিবিআই আদালত। ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাঁকে। অন্যদিকে রাম রহিম সিংয়ের যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে নিয়ে আসার কারণে খুন হতে হয়েছিল রাম চান্দের প্রজাপতিকে। ওই মামলাতেও তাঁর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার জরিমানা করেছিল আদালত। তারপর থেকে সুনারিয়া জেলে বন্দি তিনি। আপাতত সিরসায় ডেরা সচ্চা সৌদাতেই ৩০ দিনের জন্য থাকবেন রাম রহিম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ