Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে ধর্ষণ, আমৃত্যু কারাদণ্ড

বারাসত পকসো বিশেষ আদালতে তিনবছর ধরে চলছিল মামলা। অবশেষে মঙ্গলবার দোষীর আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক।

নাবালিকাকে ধর্ষণ, আমৃত্যু কারাদণ্ড
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত পকসো বিশেষ আদালতে তিনবছর ধরে চলছিল মামলা। অবশেষে মঙ্গলবার দোষীর আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক। নাবালিকাকে ধর্ষণের দায়ে মৃত্যু না হওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে সুজন দে-কে(৫০)। পাশাপাশি তার ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। 

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, সুজন নির্যাতিতাদের বাড়িতেই ভাড়া থাকত। নির্যাতিতা সুমনকে মামা বলত। সে মানসিকভাবে অক্ষম। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ভাড়াটিয়া সুজন তাকে ধর্ষণ করত বলে অভিযোগ। এমনকী বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিত সে। ন্যক্কারজনক এই ঘটনা ঘটার পর শেষে বাধ্য হয়েই নাবালিকা গোটা ঘটনা পরিবারকে জানায়। হাবড়া থানায় অভিযোগ দায়ের করলে গ্রেপ্তার হয় অভিযুক্ত। মামলা চলে বারাসত আদালতের পকসো কোর্টে। সোমবার সুজনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এদিন তাঁর সাজা ঘোষণা হয়। 
মামলার সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত জানান, ৩০ জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে সুজনের আমৃত্যু কারাদণ্ড হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ