Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের বৈঠক

ফের যশরাজ ফিল্মসের ব্যানারে কাজ করতে চলেছেন অভিনেতা রণবীর সিং? এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে বলিউডের অন্দরে। কেন? সম্প্রতি যশরাজ ফিল্মসের অফিসে গিয়েছিলেন রণবীর।

রণবীরের বৈঠক
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের যশরাজ ফিল্মসের ব্যানারে কাজ করতে চলেছেন অভিনেতা রণবীর সিং? এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে বলিউডের অন্দরে। কেন? সম্প্রতি যশরাজ ফিল্মসের অফিসে গিয়েছিলেন রণবীর। সেখানে আদিত্য চোপড়ার সঙ্গে বৈঠকও করেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে যাবতীয় গুঞ্জন। ওয়াইআরএফ-এর হাত ধরেই বলিউডে হাতেখড়ি রণবীরের। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বরাত’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন অভিনেতা। সম্প্রতি দু’টি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’। ফলে পরিচালক, প্রযোজক তথা নির্মাতাদের চোখের মণি রণবীর। সে কারণেই আদিত্য চোপড়া ফের রণবীরের সঙ্গে কাজ করতে পারেন বলে খবর। তবে পুরো বিষয়টিই এখন প্রাথমিক পর্যায়ে। যশরাজ ফিল্মসের ব্যানারে ফের রণবীরের কাজ দেখতে মুখিয়ে অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ