Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের ঘোষণা

রামের ভূমিকায় রণবীর কাপুরের লুক কবে প্রকাশ্যে আসবে? এই প্রশ্নই দীর্ঘদিন ঘুরপাক খাচ্ছে অনুরাগী মহলে। রামনবমীতে অপেক্ষার অবসান হতে পারে বলে মনে করা হয়েছিল।

রণবীরের ঘোষণা
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রামের ভূমিকায় রণবীর কাপুরের লুক কবে প্রকাশ্যে আসবে? এই প্রশ্নই দীর্ঘদিন ঘুরপাক খাচ্ছে অনুরাগী মহলে। রামনবমীতে অপেক্ষার অবসান হতে পারে বলে মনে করা হয়েছিল। তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধ আবহে রামনবমীতে সেই অনুষ্ঠান বাতিল করা হয়। অবশেষে শুক্রবার জানা গেল লুক প্রকাশ্যের দিনক্ষণ। এদিন সকালে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, হনুমান জয়ন্তী অর্থাৎ ২ এপ্রিল প্রকাশ্যে আসবে ‘রামায়ণ’ ছবির লুক। সূত্রের খবর, এই ছবির পোস্ট প্রোডাকশনের বেশ কিছু কাজ এখনো বাকি। সে কারণে রামনবমীতে লুক প্রকাশ্যে আনা হয়নি। প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবির বিতর্ক থেকে শিক্ষা নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চান না নির্মাতারা। সে কারণে তাড়াহুড়োর পথে হাঁটেননি তাঁরা। চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের কাজও শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ