Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীর আদালতে যেতেই সুর নরম, সিদ্ধান্ত প্রত্যাহার করল সিনে সংগঠন

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করল ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (এফডব্লুইসিই)।

রণবীর আদালতে যেতেই সুর নরম, সিদ্ধান্ত প্রত্যাহার করল সিনে সংগঠন
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করল ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (এফডব্লুইসিই)। বুধবার সকালে ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রণবীর। তারপরই অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানায় সংগঠন। কাজ শুরু হওয়ার পর ‘ডন ৩’ ছবিটি ছেড়েছিলেন রণবীর। তাঁর বিরুদ্ধে ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন প্রযোজক-পরিচালক ফারহান আখতার। অভিযোগ খতিয়ে দেখে গত সপ্তাহের শুরুতে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র সিদ্ধান্ত নিয়েছিল এফডব্লুইসিই। এর জেরে তোলপাড় শুরু হয় বলিউডে। একাধিক অভিনেতা, পরিচালক, প্রযোজক সিনে সংগঠনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। রণবীরের পাশে দাঁড়িয়ে বম্বে সিভিল কোর্টে ফেডারেশনের বিরুদ্ধে আবেদন করেছিলেন প্রবীণ প্রযোজক টিপি আগরওয়াল। কোনো শিল্পীকে এভাবে ‘নিষিদ্ধ’ ঘোষণা করার বিরোধিতা করেন তিনি। তবে এই ইস্যুতে প্রাথমিকভাবে মুখ খোলেননি রণবীর। বুধবার তিনি আদালতের দ্বারস্থ হন। তারপরই বিকেলে ফেডারেশনের তরফে সাফ জানানো হয়, রণবীরের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা ইন্ডাস্ট্রির স্বার্থেই। তবে সেই সিদ্ধান্ত আর জারি থাকছে না। জানা গিয়েছে, ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন-এর (ইম্পা) হস্তক্ষেপের পরই সুর নরম করেছে এফডব্লুইসিই। ‘ডন ৩’ নিয়ে চলা বিবাদের সমাধানও শীঘ্রই হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি রণবীর যে মামলা করেছেন, তার জবাব আইনি পথেই দেওয়া হবে বলে জানিয়েছে সিনে সংগঠন।  ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ