Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের চোখে সংক্রমণ

বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ আসন্ন। আগামী ২৪ জুলাই সেই মেগা অনুষ্ঠান হবে দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ। তার আগে অসুস্থ হয়ে পড়লেন মুখ্য অভিনেতা রণবীর কাপুর।

রণবীরের চোখে সংক্রমণ
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ আসন্ন। আগামী ২৪ জুলাই সেই মেগা অনুষ্ঠান হবে দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ। তার আগে অসুস্থ হয়ে পড়লেন মুখ্য অভিনেতা রণবীর কাপুর। সূত্রের খবর, কনজাংটিভাইটিসে আক্রান্ত নায়ক। প্রথম তাঁর কন্যা রাহার চোখে সংক্রমণ হয়। সেখান থেকে সংক্রমিত হয়ে পড়েন রণবীরও। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, পেশাগত দায়বদ্ধতা থেকে সরে আসতে রাজি নন রণবীর। নির্দিষ্ট দিনে চোখে কালো চশমা পরে হাজির থাকতে পারেন তিনি। অন্যদের যাতে সংক্রমণ না হয়, সে বিষয়েও সতর্ক থাকবেন তিনি। নীতেশ তিওয়ারি পরিচালত এই ছবি দুই পর্বে নির্মিত। সব ঠিক থাকলে ছবির প্রথম পর্ব মুক্তি পাবে চলতি বছর দীপাবলিতে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ