Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পৌরাণিক চরিত্রে রণবীর

গুপ্তচরের পর এবার পৌরাণিক চরিত্র। একের পর এক চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিচ্ছেন অভিনেতা রণবীর সিং।

পৌরাণিক চরিত্রে রণবীর
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

• গুপ্তচরের পর এবার পৌরাণিক চরিত্র। একের পর এক চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিচ্ছেন অভিনেতা রণবীর সিং। শোনা যাচ্ছে, এবার তিনি মহাদেবের গড়নে তৈরি একটি চরিত্রে কাজ করতে পারেন। সূত্রের খবর, বিশিষ্ট লেখক আমিশ ত্রিপাঠির জনপ্রিয় উপন্যাস ‘শিব ট্রিলজি’ বা ‘দ্য ইমমর্টাল অব মেলুহা’ অবলম্বনে ছবিটি তৈরি হবে। জানা গিয়েছে, রণবীরের প্রযোজনা সংস্থা ‘মা কসম ফিল্ম’ ইতিমধ্যে ওই উপন্যাসের স্বত্ব কিনেছে। মেলুহা রাজ্য উত্থানের নেপথ্যে রয়েছে হিমালয়ের এক যোদ্ধার গল্প। সেটিকেই লার্জার দ্যান লাইফ আকারে তুলে ধরবেন রণবীর। যদিও পুরো বিষয়টিই এখন প্রাথমিক পর্যায়ে। ছবির চিত্রনাট্যের কাজ শীঘ্রই শুরু করার পরিকল্পনা রয়েছে অভিনেতার। তারপর শুরু হবে শ্যুটিং। উল্লেখ্য, রণবীর এখন ব্যস্ত তাঁর আসন্ন প্রজেক্ট ‘প্রলয়’-এর কাজে। এছাড়াও ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পর আদিত্য ধরের সঙ্গে আরও একটি ছবি তিনি করতে পারেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি ‘ধুরন্ধর ৩’ও আসতে পারে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ