Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের পরিকল্পনা

দর্শকের জন্য নতুন ধরনের পরিকল্পনা করতে ভালোবাসেন রণবীর সিং।

রণবীরের পরিকল্পনা
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• দর্শকের জন্য নতুন ধরনের পরিকল্পনা করতে ভালোবাসেন রণবীর সিং। এবার নাকি তাঁর ছবির বিষয় ‘জম্বি’। শোনা যাচ্ছে, তাঁর প্রযোজনা সংস্থা ‘মা কসম ফিল্মস’-এর ব্যানারে তৈরি হবে এই ছবি। বর্তমানে পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্দর’ ছবির কাজে ব্যস্ত রণবীর। ১৯৭০-’৮০ দশকে ভারতীয় গোয়েন্দা সংস্থার আধারে তৈরি হচ্ছে এই সিনেমা। মে মাসের মধ্যে ছবির কাজ শেষ হওয়ার কথা। চলতি বছর নভেম্বর বা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তারপর পরিচালক ফারহান আখতারের ‘ডন ৩’ ছবির কাজ শুরু করবেন রণবীর। এই ছবির কাজ শেষ করেই জম্বিদের নিয়ে তৈরি ছবির কাজে হাত দেবেন অভিনেতা। পরিচালক হংসল মেহেতার পুত্র জয় মেহেতার সঙ্গে আলোচনা সেরেছেন রণবীর। গত বছর ‘লুটেরা’ সিরিজে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন জয়। তাই তাঁকেই পরিচালক হিসেবে নির্বাচন করেছেন প্রযোজক রণবীর। বর্তমানে ছবির গল্প লেখার কাজ চলছে। সেটি চূড়ান্ত হলেই আগামী বছর থেকে পুরোদমে ছবির শ্যুটিং শুরু হতে পারে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ