• জম্বি থ্রিলারে কাজ করছেন অভিনেতা রণবীর সিং। জয় মেহেতা পরিচালিত এই ছবির নাম ‘প্রলয়’। ছবির জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন রণবীর। শোনা গিয়েছিল, ৩০০ কোটি বাজেটের এই সিনেমার শ্যুটিং হবে অস্ট্রেলিয়ায়। তবে পরিকল্পনায় পরিবর্তন করেছেন নির্মাতারা। অস্ট্রেলিয়ার বদলে মুম্বইতেই শ্যুটিং সারা হচ্ছে। না, বাজেট সংক্রান্ত কোনো সমস্যা নয়। কারণ, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রণবীর। তাই এই সময় স্ত্রী দীপিকা পাড়ুকোনকে ছেড়ে অস্ট্রেলিয়ায় যেতে চাইছেন না অভিনেতা। দীপিকার সঙ্গেই সময় কাটাতে চান নায়ক। সে কারণেই নির্মাতাদের সিদ্ধান্ত, মুম্বইয়ের সেটেই হবে ‘প্রলয়’ ছবির শ্যুটিং। অস্ট্রেলিয়ার যাবতীয় পরিকল্পনা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে।



