Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

চামুণ্ডা মন্দিরে রণবীর

মাইসুরুর চামুণ্ডেশ্বরী মন্দিরে গেলেন অভিনেতা রণবীর সিং। গত বছর গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার মঞ্চে ‘কান্তারা’ ফ্র্যাঞ্চাইজিকে মিমিক্রি করেন তিনি।

চামুণ্ডা মন্দিরে রণবীর
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• মাইসুরুর চামুণ্ডেশ্বরী মন্দিরে গেলেন অভিনেতা রণবীর সিং। গত বছর গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার মঞ্চে ‘কান্তারা’ ফ্র্যাঞ্চাইজিকে মিমিক্রি করেন তিনি। এর জেরে রণবীরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল। মামলা দায়ের হয় অভিনেতার বিরুদ্ধে। এরপরই কর্ণাটক হাইকোর্ট রণবীরকে মাইসুরুর চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেওয়ার নির্দেশ দেয়। অবশেষে মন্দিরে গেলেন অভিনেতা। তবে এমন এক সময়ে গেলেন, যখন তাঁর উপর ঝুলছে শাস্তির খাঁড়া। সোমবার ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ ব্যান করেছে অভিনেতাকে। ফারহান আখতার প্রযোজিত ‘ডন ৩’ ছাড়ার জেরেই এই সিদ্ধান্ত সিনে সংগঠনের। রণবীরের আসন্ন ছবি ‘প্রলয়’ও বিশ বাঁও জলে। এই আবহে চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়ে ধর্মীয় ভাবাবেগের অভিযোগ থেকে নিস্তার পেলেন নায়ক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ