Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রামরূপে রণবীর

অবশেষে প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার, হনুমান জয়ন্তী উপলক্ষ্যে প্রকাশ্যে এল রামরূপী রণবীর কাপুরের লুক।

রামরূপে রণবীর
  • ৩ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

অবশেষে প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার, হনুমান জয়ন্তী উপলক্ষ্যে প্রকাশ্যে এল রামরূপী রণবীর কাপুরের লুক। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির ভিএফএক্স-এর দায়িত্বে রয়েছে অস্কারজয়ী আন্তর্জাতিক স্টুডিয়ো। ফলে তা আলাদামাত্রা নিয়েছে। রাবণের পুষ্পরথ হোক বা দৈত্যের দৃশ্য— ভিএফএক্স-এর ব্যবহার চমকে দিয়েছে। পাশাপাশি প্রশংসিত টিজারের মিউজিকও। এ আর রহমান ও হ্যান্স জিমার রয়েছেন ছবির সংগীতের দায়িত্বে। তবে সবচেয়ে চর্চায় রণবীরের লুক। রাজবেশের পাশাপাশি রণবীর ধরা দিয়েছেন গেরুয়া বসনেও। এই ছবিতে সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ। তবে তাঁদের কারও লুক প্রকাশ্যে আনেননি নির্মাতারা। তা চমক হিসেবে তুলে রাখা হল। চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে এই ছবিটি। এদিন রণবীরের লুক ও ছবির টিজার সমাজমাধ্যমে শেয়ার করেছেন আলিয়া ভাট। স্বামীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ