Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী ফেব্রুয়ারিতে উদ্বোধন রানিগঞ্জ বাইপাসের, জানালেন পূর্তমন্ত্রী অজয়

রানিগঞ্জে ফেব্রুয়ারিতে উদ্বোধন হতে চলেছে বাইপাস, যা যানজটের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিস্তারিত জানুন।

আগামী ফেব্রুয়ারিতে উদ্বোধন রানিগঞ্জ বাইপাসের, জানালেন পূর্তমন্ত্রী অজয়
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানিগঞ্জ: প্রাচীন শহর রানিগঞ্জের সবচেয়ে বড়ো সমস্যা যানজট। বাক্সবন্দি হয়ে পড়ায় বাণিজ্য শহর তাঁর খ্যাতি হারিয়েছিল। যানজটের জন্য বাইরে থেকে ক্রেতাও আসা কমে গিয়েছিল শহরে। অবশেষে এই সমস্যা চিরতরে মিটতে চলেছে। ফেব্রুয়ারি মাসেই উদ্বোধন হতে চলেছে রানিগঞ্জ বাইপাসের। পূর্ত দপ্তরের এনএইচ বিভাগ পুরো রাস্তার দেখভাল করবে। গত বৃহস্পতিবার রথের অনুষ্ঠানে রাজ্যের পুর্তমন্ত্রী রানিগঞ্জে এসে ‘বর্তমান’কে একথা জানান। পাশাপাশি খড়গপুর থেকে রানিগঞ্জ হয়ে মোড়গ্রাম পর্যন্ত যাওয়া এই সড়কের আধুনিকিকরণ নিয়ে আগস্ট মাসেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠক করবেন বলে জানান পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। 

Advertisement

পূর্তমন্ত্রী বলেন, রানিগঞ্জবাসীর মূল সমস্যা যানজট। আমরা ক্ষমতায় আসার পরই রানিগঞ্জে বাইপাস নির্মাণের কাজ দ্রুতগতিতে করার উপর জোর দিয়েছি। আগামী ফেব্রুয়ারি মাসের শেষেই এই বাইপাস রোড জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে। এরপরই অজয়বাবু বলেন, রা঩জ্যে থাকা এই জাতীয় সড়কটি খুব গুরুত্বপূর্ণ। এখানে এখনও বেশ কিছু সেতু রয়েছে যেগুলি সংকীর্ণ। সেগুলি প্রশস্ত করা সহ বেশ কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করতে আগস্টেই নিতিনজীর সঙ্গে দেখা করব। 
পূর্বতন ৬০ নম্বর জাতীয় সড়ক এখন ১৪ নম্বর জাতীয় সড়ক হিসাবে চিহ্নিত হয়েছে। এই সড়ক পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম হয়ে মুর্শিদাবাদের মোড়গ্রাম পর্যন্ত গিয়েছে। এই সড়ক দিয়ে যাতায়াত করা মানুষ সবচেয়ে নাকাল হতেন রানিগঞ্জ শহরে এসে। প্রাচীন এই বাণিজ্য শহরের মধ্য দিয়ে যাওয়ার ফলে ব্যাপক যানজট হয়। এতে রানিগঞ্জবাসী সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। যানজটে ব্যবসা লাটে উঠার জোগাড় হয়। বহু আগে রানিসায়ের থেকে একটি বাইপাস রাস্তা নির্মাণ হলেও তা ফলপ্রসু হয়নি। তাই বৃহৎ বাইপাস রাস্তার অনুমোদন দেয় কেন্দ্র। যে বাইপাস রাস্তাটি সুন্দর পরিকল্পনায় জুড়ে যাবে একেবারে দিল্লি-কলকাতা ১৯ নম্বর জাতীয় সড়কের সঙ্গে। দ্রুতগতিতে এখড় সেই কাজই চলছে। এবার সেই রাস্তার‌ই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে উদ্বোধনের কথা বলে শহরবাসীর মনে স্বস্তি দিলেন পূর্তমন্ত্রী।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ