Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের কৌশল

রিয়েল এস্টেটে ফের বিনিয়োগ করলেন রণবীর কাপুর।

রণবীরের কৌশল
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়েল এস্টেটে ফের বিনিয়োগ করলেন রণবীর কাপুর। পুনেতে ২৫ একর জমি কিনেছেন তিনি। এর জন্য প্রায় ১৬ কোটি ৪২ লক্ষ টাকা খরচ হয়েছে তাঁর। জানা গিয়েছে, পাশাপাশি চারটি প্লট কিনেছেন রণবীর। চলতি বছর ৩০ এপ্রিল নথিভুক্ত হয়েছে চুক্তিটি। স্ট্যাম্প ডিউটি বাবদ ৮২ লক্ষ ১৩ হাজার টাকা জমা দিয়েছেন নায়ক। এর আগে চলতি বছর মে মাসে অযোধ্যায় ৩ কোটি ৩১ লক্ষ টাকার একটি জমিও কিনেছিলেন রণবীর। উল্লেখ্য, বর্তমানে রণবীর ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ও ‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে। জোরকদমে চলছে শ্যুটিং। চলতি বছর অক্টোবরে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’। আর সবকিছু ঠিক থাকলে আগামী বছর আসবে ‘লাভ অ্যান্ড ওয়ার’।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ