Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

দ্বিতীয় সন্তানের অপেক্ষায়?

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট? বলি পাড়ার সাম্প্রতিক জল্পনা চলছে তা নিয়েই। কেন আচমকা শুরু হল এই জল্পনা? কয়েকদিন আগে আলিয়া নিজে জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তানের নাম ভেবে রেখেছেন তিনি।

দ্বিতীয় সন্তানের অপেক্ষায়?
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট? বলি পাড়ার সাম্প্রতিক জল্পনা চলছে তা নিয়েই। কেন আচমকা শুরু হল এই জল্পনা? কয়েকদিন আগে আলিয়া নিজে জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তানের নাম ভেবে রেখেছেন তিনি। সেখান থেকেই শুরু হয় যাবতীয় গুঞ্জন। আর সেই জল্পনার পালে হাওয়া দিল সদ্য এক সাক্ষাৎকারে তাঁর স্বামী তথা অভিনেতা রণবীর কাপুরের মন্তব্য। ২০২২-এর এপ্রিলে বিয়ে করেন রণবীর ও আলিয়া। সে বছর নভেম্বরে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান রাহার। তারপর মেয়ের নামে শরীরে একটি উল্কি করিয়েছিলেন অভিনেতা। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দ্বিতীয় উল্কি করার অপেক্ষায় রয়েছেন তিনি। তাঁর কথায়, ‘শীঘ্রই দ্বিতীয় ট্যাটু করাব। সম্ভবত ৮ সংখ্যার সঙ্গে সংযুক্ত কিছু দিয়ে হবে সেই ট্যাটু। হতে পারে আমার দ্বিতীয় সন্তানের নাম!’ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে রণবীরের এই মন্তব্য। বিয়ের আগে একাধিকবার রণবীর-আলিয়া জানিয়েছিলেন, দু’টি সন্তান চান তাঁরা। কাপুর পরিবারের অনেক সদস্যই একাধিক সন্তানের অভিভাবক। রণবীর-আলিয়াও এবার সেই পথে পা বাড়াতেই ইচ্ছুক বলে মনে করছেন অনুরাগীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ