Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের চোখে সংক্রমণ

রণবীর কাপুর চোখে সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রাহার কাছ থেকে সংক্রমণ হয়েছে। ট্রেলার লঞ্চের আগে কী হবে? বিস্তারিত জানুন।

রণবীরের চোখে সংক্রমণ
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ আসন্ন। আগামী ২৪ জুলাই সেই মেগা অনুষ্ঠান হবে দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ। তার আগে অসুস্থ হয়ে পড়লেন মুখ্য অভিনেতা রণবীর কাপুর। সূত্রের খবর, কনজাংটিভাইটিসে আক্রান্ত নায়ক। প্রথম তাঁর কন্যা রাহার চোখে সংক্রমণ হয়। সেখান থেকে সংক্রমিত হয়ে পড়েন রণবীরও। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, পেশাগত দায়বদ্ধতা থেকে সরে আসতে রাজি নন রণবীর। নির্দিষ্ট দিনে চোখে কালো চশমা পরে হাজির থাকতে পারেন তিনি। অন্যদের যাতে সংক্রমণ না হয়, সে বিষয়েও সতর্ক থাকবেন তিনি। উল্লেখ্য, সব ঠিক থাকলে এই ছবির প্রথম পর্ব মুক্তি পাবে চলতি বছর দীপাবলিতে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ