Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

আলোচনায় রাজি রণবীর

ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছেড়েছেন রণবীর সিং। তা নিয়ে জলঘোলা অব্যাহত। সম্প্রতি এই বিষয়টি নিয়ে ইমপার দ্বারস্থ হয়েছেন ফারহান।

আলোচনায় রাজি রণবীর
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছেড়েছেন রণবীর সিং। তা নিয়ে জলঘোলা অব্যাহত। সম্প্রতি এই বিষয়টি নিয়ে ইমপার দ্বারস্থ হয়েছেন ফারহান। শেষ মুহূর্তে রণবীরের ছবিটি ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। এই ইস্যুতে আলোচনায় রাজি রণবীরও। সদ্য তাঁর বাবা জগজিৎ সিং ভবনানি ইমপায় গিয়ে দেখা করেছেন সংগঠনের সদস্যদের সঙ্গে। তিনি জানিয়েছেন, আলোচনায় সম্পূর্ণ রাজি রণবীর। উল্লেখ্য, এর আগে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লুআইসিই)-এর দ্বারস্থ হয়েছিলেন ফারহান। সংস্থার তরফে রণবীরকে দেখা করতে বলা হলেও তিনি তা করেননি বলে অভিযোগ। সে জন্য রণবীরের সঙ্গে অসহযোগিতার কথাও জানিয়েছিল সংস্থা। যদিও এক সপ্তাহ পর সেই অসহযোগিতা সরিয়ে নেওয়া হয়। ইমপায় দু’পক্ষের আলোচনায় সমাধান সূত্র মেলে কি না, অপেক্ষায় দর্শক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ