Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পারিবারিক রামচরণ

পারিবারিক সময় কাটাতে তিনমাস বিরতি নিচ্ছেন রামচরণ। পেড্ডি ছবির বিতর্ক ও পরিচালকের ক্ষমা চাওয়ার পর এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন।

পারিবারিক রামচরণ
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন অভিনেতা রামচরণ। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘পেড্ডি’ ছবিটি। বক্স অফিসে ঝড়ের পাশাপাশি মুক্তির পর থেকেই বিতর্কে জড়িয়েছে এই ছবি। সিনেমায় জাহ্নবী কাপুরকে সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি বলে অভিযোগ। তুমুল সমালোচনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ছবির পরিচালক বুচি বাবু সানা। এই আবহে তিনমাস বিরতি নেওয়ার সিদ্ধান্ত অভিনেতার। আপাতত পরিবারের সঙ্গেই কাটাবেন রামচরণ। ‘পেড্ডি’ ছবির জন্য দু’বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, দেহসৌষ্ঠবে আমূল পরিবর্তন আনতে হয়েছিল তাঁকে। সে কারণেই এই তিনমাস বিরতি প্রয়োজন। বিরতির পরই পরবর্তী বিগ বাজেট ছবির কাজ শুরু করবেন অভিনেতা। সূত্রের খবর, এরপর পরিচালক সুকুমারের অ্যাকশন ছবিতে কাজ করবেন অভিনেতা। ছবির শ্যুটিং শুরু হতে পারে এ বছরের শেষদিকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ