দুই পর্বে মুক্তি পাবে অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’। সাম্প্রতিক সময়ে একাধিক সিনেমা এভাবেই প্রেক্ষাগৃহে এসেছে। এবার সেই পথেই হাঁটছে অ্যাটলি পরিচালিত ছবিটি। দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, ম্রুনাল ঠাকুরের এই সিনেমা আগামী বছর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। জোরকদমে চলছে শ্যুটিং।



