Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজপুর সোনারপুর: জলাভূমি ভরাট রুখল পুরসভা

রাজপুর সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে জলাভূমি ভরাটের অভিযোগ ঘিরে শোরগোল। মঙ্গলবার দেখা গেল, ওই জায়গার একাংশ ভরাট হয়ে গিয়েছে।

রাজপুর সোনারপুর: জলাভূমি ভরাট রুখল পুরসভা
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে জলাভূমি ভরাটের অভিযোগ ঘিরে শোরগোল। মঙ্গলবার দেখা গেল, ওই জায়গার একাংশ ভরাট হয়ে গিয়েছে। তার পাশে থাকা একটি পুকুরের জল পাম্প বসিয়ে ড্রেনে ফেলা হচ্ছে। বিষয়টি জানতে পেরে পদক্ষেপ করে পুর কর্তৃপক্ষ। চেয়ারম্যান পল্লব দাসের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, সোমবার বিকেলে বিষয়টি জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই ওই ওয়ার্ডের অন্তর্গত কোদালিয়া দাসপাড়ায় জলাভূমি ভরাটের কাজ করছেন প্রোমোটিং চক্রের কয়েকজন। পুকুর থেকে জল বের করে সেটাও ভরাট করার উদ্দেশ্য ছিল তাঁদের। কিন্তু তার আগেই পুরসভার কাছে এ বিষয়ে অভিযোগ জমা পড়ে। বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন চেয়ারম্যান। কোনওভাবেই জলাভূমি বা পুকুর ভরাট করা যাবে না বলে তিনি জানান। যে অংশ ভরাট করা হয়েছে, সেই অংশের মাটি তুলে দিতে হবে। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ