Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

স্পোর্টস বায়োপিকে রাজকুমার

রাজকুমার রাও কি ইদানীং বায়োপিকেই ফোকাস করছেন?

স্পোর্টস বায়োপিকে রাজকুমার
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• রাজকুমার রাও কি ইদানীং বায়োপিকেই ফোকাস করছেন? ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে মুখ্য ভূমিকায় তিনি অভিনয় করবেন, এই খবর আপনি জানেন। শোনা যাচ্ছে, আরও একটি স্পোর্টস বায়োপিকে কাজ করবেন অভিনেতা। পরিচালনার দায়িত্বে বিক্রমাদিত্য মোটওয়ানে। এর আগে বিক্রমাদিত্যের ‘ট্র্যাপড’ ছবিতে রাজকুমারের অভিনয় দেখেছিলেন দর্শক। সে ছবি নানা মহলে প্রশংসিত। ফের বিক্রমাদিত্যের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা। সূত্রের খবর, একজন অ্যাথলিটের জীবন অবলম্বনে ছবিটি তৈরি করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। সেই ছবিতেই মুখ্য চরিত্রে থাকবেন রাজকুমার। তবে কোন অ্যাথলিটের কঠিন লড়াই পর্দায় তুলে ধরা হবে, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, চিত্রনাট্য তৈরি। পাশাপাশি অন্যান্য চরিত্রে কারা থাকবেন, সেই বাছাইয়ের কাজও নাকি চলছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুরু হবে শ্যুটিং। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ