Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পত্রলেখার প্রযোজনায় রাজকুমার

পর্দায় জুটি বাঁধছেন রাজকুমার রাও ও কীর্তি সুরেশ। শনিবার এ ছবির ঘোষণা হল। ছবির নাম ‘রাফতার’। আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আদিত্য নিম্বলকর পরিচালিত ছবিটি

পত্রলেখার প্রযোজনায় রাজকুমার
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পর্দায় জুটি বাঁধছেন রাজকুমার রাও ও কীর্তি সুরেশ। শনিবার এ ছবির ঘোষণা হল। ছবির নাম ‘রাফতার’। আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আদিত্য নিম্বলকর পরিচালিত ছবিটি। প্রযোজনার দায়িত্বে অভিনেত্রী তথা রাজকুমারের স্ত্রী পত্রলেখা। রাজকুমার ও কীর্তি ছাড়াও পর্দায় দেখা যাবে তানিয়া মানিকতলা, রজত কাপুর, রোহন ভর্মার মতো একাধিক তারকাদের। রোমান্টিক ঘরানার এই ছবির শ্যুটিং চলছে এই মুহূর্তে। এ মাসের মধ্যেই তা শেষ করার পরিকল্পনা নির্মাতাদের। তারপর শুরু হবে পোস্ট প্রোডাকশন পর্বের কাজ। দুই ভিন্নধর্মী মানুষের প্রেমের গল্প দেখা যাবে এই সিনেমায়। উল্লেখ্য, এছাড়াও রাজকুমারের হাতে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। এ ছবির জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। শীঘ্রই এরও শ্যুটিং শুরু হওয়ার কথা। রাজকুমারের হাতে রয়েছে আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ