Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

শ্যুটিং চলাকালীন অসুস্থ রাজেশ, তদন্তের দাবি

প্রভাস অভিনীত ‘ফৌজি’ ছবির শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা রাজেশ শর্মা।

শ্যুটিং চলাকালীন অসুস্থ রাজেশ, তদন্তের দাবি
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: প্রভাস অভিনীত ‘ফৌজি’ ছবির শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা রাজেশ শর্মা। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানাল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শ্যুটিং চলাকালীন বিষাক্ত পোকার কামড়ে সংক্রমণ হয়েছে রাজেশের। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে। সংগঠনের দাবি, শ্যুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হোক। যদি কোনো গাফিলতি প্রমাণিত হয়, সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ