Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

স্কুল-উন্নয়নে সাড়ে ১২ হাজার কোটির প্যাকেজ দিল রাজস্থানের সরকার, সিজেপি-কংগ্রেস সাঁড়াশি চাপে বোধদয়

সরকারি স্কুলে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব ঘিরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। স্বাধীনতা দিবসের দিন থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নতুন একটি কর্মসূচি গ্রহণ করেছে।

স্কুল-উন্নয়নে সাড়ে ১২ হাজার কোটির প্যাকেজ দিল রাজস্থানের সরকার, সিজেপি-কংগ্রেস সাঁড়াশি চাপে বোধদয়
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: সরকারি স্কুলে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব ঘিরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।  স্বাধীনতা দিবসের দিন থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নতুন একটি কর্মসূচি গ্রহণ করেছে। তাদের ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি দেশজুড়ে ব‌্যাপক সাড়া ফেলেছে। এবার সিজেপি ও কংগ্রেসের চাপে পড়ে রাজ্যের স্কুলগুলির হাল ফেরানোর দিকে নজর দিল রাজস্থানের বিজেপি সরকার। স্কুলের পরিকাঠামো উন্নয়নে সাড়ে ১২ হাজার কোটি টাকা অনুমোদন দিল ভজনলাল শর্মা সরকার। আগামী তিন বছর স্কুলের বিভিন্ন উন্নয়নে ওই টাকা ব্যয় হবে। 

Advertisement

রাজস্থানে ৬১১টি স্কুলের নিজস্ব ভবন নেই বলে বিধানসভায় জানায় সরকার পক্ষ। দু’হাজারের বেশি স্কুলে শৌচালয় ও এক হাজারের বেশি স্কুলে পানীয় জলের ব্যবস্থা নেই। পরিকাঠামোগত অভাবের জন্য পূর্বতন কংগ্রেস সরকারকে দায়ী করেছে বিজেপি। এবার সরকারের পরিকল্পনা অনুযায়ী, ৩৫৮৭টি স্কুলে নতুন ভবন তৈরির জন্য ব্যয় হবে ২,৪৮৭ কোটি ৭০ লক্ষ টাকা। ৮৩ হাজার ৭৮৩টি শ্রেণিকক্ষের জন্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৩৭৮ কোটি ৩০ লক্ষ টাকা। পাশাপাশি ২২ হাজার ৫৮৯টি স্কুলের ভবন মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করা হবে ১,১২৯ কোটি ৫০ লক্ষ টাকা। ১৩,৬১৬টি শৌচাগার নির্মাণে ২৪০ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করবে রাজস্থান সরকার। গত শুক্রবার ‘স্কুল ঠিক করো’ কর্মসূচিতে রাজস্থানের নাগৌর জেলার রামপুরা কানওয়ারপুরা গ্রামে একটি স্কুল পরিদর্শনে গিয়েছিল সিজেপির আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে ৫০-৬০ জনের একটি টিম। অভিযোগ, সেখানে যাওয়ার পথে সিজেপির উপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় কয়েকজন জখম হন। স্কুল পরিদর্শনের নামে গ্রামবাসীদের সিজেপির সমর্থকরা গালিগালাজ করেন বলে অভিযোগ। এই ঘটনায় সিজেপির প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। অপরদিকে পালটা মামলা দায়ের করে সিজেপিও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ