Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাজস্থান, বেঙ্গালুরুর মালিকানায় বদল

রাজস্থান রয়্যালসের ১০০ শতাংশ মালিকানা পেল আমেরিকার শিল্পপতি ক্যাল সোমানির নেতৃত্বে একটি কনসোর্টিয়াম

রাজস্থান, বেঙ্গালুরুর মালিকানায় বদল
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: রাজস্থান রয়্যালসের ১০০ শতাংশ মালিকানা পেল আমেরিকার শিল্পপতি ক্যাল সোমানির নেতৃত্বে একটি কনসোর্টিয়াম। এতে আছেন আমেরিকান ব্যবসায়ী রব ওয়ালটন ও হাম্প পরিবার। এই কনসোর্টিয়াম ১.৬৩ বিলিয়ন ডলারের দর হেঁকেছিল। ভারতীয় মুদ্রায় যা ১৫,২৯০ কোটি টাকা। গত ছয় মাস ধরেই রাজস্থান রয়্যালসের বর্তমান মালিকদের সঙ্গে কথা চলছিল এই কনসোর্টিয়ামের। অবশেষে আইপিএল শুরুর ঠিক আগে প্রকাশ্যে এল তা বিক্রির খবর। তথ্যপ্রযুক্তিতে বিনিযোগ রয়েছে সোমানির। অনেক গ্লোবাল সংস্থার তিনি প্রতিষ্ঠাতা এবং সিইও। অতীতে গলফেও বিনিযোগ করেছেন সোমানি। 

Advertisement

রাজস্থান ফ্র্যাঞ্চাইজির ৬৫ শতাংশ শেয়ার ছিল মনোজ বাদালের ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের দখলে। ল্যাচলান মারডক ও রেডবার্ড ক্যাপিটালের হাতেও ছিল শেয়ার। যতটা সম্ভব চড়া দামে রাজস্থানকে বিক্রি করতে চাইছিলেন তাঁরা। তাই শুরুতে সোমানির কনসোর্টিয়াম ভারতীয় মুদ্রায় ১১ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েও পাত্তা পায়নি। নতুন করে দর হাঁকাতে হয় তাঁদের। এদিকে, বিক্রি হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। আদিত্য বিড়লা, ডেভিড ব্লিটজার, ব্ল্যাকস্টোন ও টাইমস অব ইন্ডিয়া গোষ্ঠীর কনসোর্টিয়ামই পেল বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা। ভারতীয় মুদ্রায় ১৮ হাজার কোটি টাকারও বেশি দর উঠেছে আরসিবি’র।

সম্পর্কিত সংবাদ