Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান, অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা জোফ্রা আর্চার

ইডেনে খেলতে নামার আগে অজিঙ্কা রাহানেদের নজর ছিল মুম্বই-রাজস্থান ম্যাচে। রিয়ান পরাগদের হারের প্রার্থনা করছিল পাঞ্জাব কিংসও।

মুম্বইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান, অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা জোফ্রা আর্চার
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ইডেনে খেলতে নামার আগে অজিঙ্কা রাহানেদের নজর ছিল মুম্বই-রাজস্থান ম্যাচে। রিয়ান পরাগদের হারের প্রার্থনা করছিল পাঞ্জাব কিংসও। কিন্তু তাদের আশায় জল ঢেলে প্লে-অফে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। রবিবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ৩০ রানে জেতেন রিয়ান পরাগরা। টস হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ৮ উইকেটে ২০৫। জবাবে জোফ্রা আর্চারের আগুনে বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১৭৫ রানে আটকে গেল মুম্বই। ৩ উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও মূল্যবান ৩২ রান করেন ইংল্যান্ডের তারকা পেসার। দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আর্চার। 

Advertisement

প্লে-অফের প্রথম তিনটি দল আগেই নিশ্চিত হয়েছিল। তবে চার নম্বর জায়গার জন্য বিভিন্ন সমীকরণের হিসেব চলছিল। সবচেয়ে সহজ অঙ্ক ছিল রাজস্থানের সামনে— জিতলেই প্লে-অফে। রবিবার ঠিক সেটাই করেছে গোলাপি-ব্রিগেড। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা পাকা করল তারা। অন্যদিকে, পুরো টুর্নামেন্ট জুড়ে ধুঁকতে থাকা মুম্বইয়ের হারটাই প্রত্যাশিত ছিল। ২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে এদিনও নাজেহাল অবস্থা মুম্বইয়ের। খাতা খোলার আগেই রোহিত শর্মা আউট হন আর্চারের বলে। অপর ওপেনার রিকেলটনের সংগ্রহ ১২। মর্যাদার ম্যাচে নমন ধীর (৬), তিলক ভার্মারাও (৩) চূড়ান্ত ব্যর্থ। মাত্র ৩৮ রানেই ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় মুম্বই। তবে চাপের মুখে মরিয়া লড়াই চালান সূর্যকুমার যাদব। ৪২ বলে ঝকঝকে ৬০ রানের ইনিংস উপহার দেন তিনি। হার্দিকও ১৫ বলে ঝোড়ো ৩৪ রান করে জয়ের আশা জিইয়ে রেখেছিলেন। তবে এই দু’জন আউট হতেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়।
তার আগে টিম গেমে ভর করে দুশো পেরিয়ে যায় রাজস্থান। শুরুটা দুর্দান্ত করেছিলেন যশস্বী জয়সওয়াল (১৭ বলে ২৭)। কিন্তু পর পর দু’ওভারে তিনি এবং বৈভব সূর্যবংশী (৪) আউট হতেই চাপে পড়ে যায় দল। সেখান থেকে ধ্রুব জুরেল (৩৮), দাসুন শানাকা (২৯), আর্চারদের (৩২) ব্যাটে ভর করে বড় স্কোর খাড়া করে রাজস্থান।

Advertisement
সম্পর্কিত সংবাদ