Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

৭ উইকেটে লখনউকে হারিয়ে প্লে অফের লড়াইতে টিকে থাকল রাজস্থান

বৈভব সূর্যবংশীর বিধ্বংস ইনিংসের সামনে আত্মসমর্পণ করলো, লখনউ সুপার জয়েন্টস। ৩৮ বলে ৯৩ রান করে আউট হন সূর্যবংশী।

৭ উইকেটে লখনউকে হারিয়ে প্লে অফের লড়াইতে টিকে থাকল রাজস্থান
  • ২০ মে, ২০২৬ ০০:১৬
Prefer us on Google

জয়পুর, ১৯মে: বৈভব সূর্যবংশীর বিধ্বংস ইনিংসের সামনে আত্মসমর্পণ করলো, লখনউ সুপার জয়েন্টস। ৩৮ বলে ৯৩ রান করে আউট ন সূর্যবংশী। ৭ রানের জন্য নিজের শতরান হাতছাড়া করলেও, রাজস্থানের জয় প্রায় নিশ্চিত করে মাঠ ছাড়েন বৈভব।  দিন প্রথমে ব্যাট করে ২২০ রান তোলে লখনউ। মিচেল মার্শ করেন ৯৬ এবং যশ ইংলিশ করেন ৬০ রান। জবাবে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল এবং সূর্যবংশী দুর্দান্ত শুরু করেন। মাত্র ৬.২ ওভারে রাজস্থান পৌঁছে যায় ৭৫ রানে। এরপরই ছন্দপতন ঘটে রাজস্থানের ওপেনিং জুটির। ব্যক্তিগত ৪৩ সনে আউট হয়ে যান যশস্বী । এরপর ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে রাজস্থানের ইনিংস টেনে নিয়ে যান ১৬ বছরের সূর্যবংশী। দলের ১৮০ রানের মাথায় আউট হন ভারতীয় ক্রিকেটের নতুন সেন্সেশন। তখন বাকি ছয় ওভার। এরপর বাকি কাজটা সারেন ধ্রুব জুরেল। চার নম্বরের নামা প্রিটোরিয়াস আউট হয়ে গেলেও ডোনাভন ফেরিরাকে নিয়ে রাজস্থান কে জয়ে পৌঁছে দেন অভিজ্ঞ জুরেল। ৫৩ রানে নট আউট থাকে রাজস্থানের উইকেট কিপার ব্যাটার। এই ম্যাচ জেতায় চোদ্দ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এল রাজস্থান। বাকি এখনো একটা ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্সকে নিজেদের শেষ ম্যাচে হারাতে পারলেই প্লে অফ নিশ্চিত করবে রাজস্থান রয়্যালস ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ