Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারাল রাজস্থান

ঝোড়ো ব্যাটিং ধ্রুব জুরেলের। যোগ্য সঙ্গত যশস্বী জয়সওয়ালের। আর বল হাতে রবি বিষ্ণৈইয়ের চার উইকেট। তা সত্ত্বেও রাজস্থানের জয়ের নায়ক তুষার দেশপান্ডে।

রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারাল রাজস্থান
  • ৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: ঝোড়ো ব্যাটিং ধ্রুব জুরেলের। যোগ্য সঙ্গত যশস্বী জয়সওয়ালের। আর বল হাতে রবি বিষ্ণৈইয়ের চার উইকেট। তা সত্ত্বেও রাজস্থানের জয়ের নায়ক তুষার দেশপান্ডে। শেষ ওভারে তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদে গুজরাত টাইটান্সকে ৬ রানে হারাল রয়্যালস। শনিবার মোতেরায় টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২১০ রান তোলেন রিয়ান পরাগরা। জবাবে ২০৪-৮ রানে থামে গুজরাত।

Advertisement

ব্যাট হাতে শুরুটা দারুণ করে রাজস্থান। ১৮ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলেন বৈভব সূর্যবংশীর। যশস্বীর ৩৬ বলে ৫৫ রানের ইনিংসে তিনটি বিশাল ছক্কা। তবে সবাইকে ছাপিয়ে যান জুরেল। মাত্র ৪২ বলে উপহার দেন ৭৪ রানের মারকাটারি ইনিংস। গুজরাতের সফলতম বোলার কাগিসো রাবাডা (২-৪২)। জবাবে গুজরাতের শুরুটা ভালো হয়। শুভমান গিলের অনুপস্থিতিতে সাই সুদর্শনের সঙ্গে ওপেন করেন কুমার কুশাগ্র (১৮)। ওপেনিং জুটিতে ওঠে ৭৮ রান। ৪৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেন সুদর্শন। বাটলারও শুরুটা ভালো করেও ২৬ রানে ফেরেন। এরপরই বিষ্ণৈইয়ের বোলিংয়ের সামনে পরপর উইকেট হারায় গুজরাত। তবে অষ্টম উইকেটে দলকে টানেন রশিদ খান (১৬ বলে ২৪) ও রাবাডা (১৬ বলে অপরাজিত ২৩)। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। তবে স্নায়ুর চাপ বজায় রেখে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেন দেশপান্ডে (১-২৪)।

Advertisement
সম্পর্কিত সংবাদ