Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ

বঙ্গোপসাগরের নিম্নচাপের জন্য আজ, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের মৎস‌্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরের নিম্নচাপের জন্য আজ, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের মৎস‌্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উত্তর ওড়িশা উপকূলের সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে জোরালো হাওয়া বইতে পারে। তাই দুর্ঘটনার আশঙ্কায় মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে না যেতে বলা হয়েছে। আজ পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। এর প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি মাত্রায় হবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারই কলকাতাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি কিছুটা বেড়েছে। একাধিক জেলায় এদিন ‘কমলা সতর্কতা’ জারি করা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ