আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়া হাওয়া। জারি হলুদ সতর্কতা।



