Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি ক্ষমতায় আসতেই উচ্ছেদের নোটিস দিল রেল

বিজেপি ক্ষমতায় আসতেই কাঁচরাপাড়ায় রেলের জমিতে থাকা মাছ বাজারের ব্যবসায়ীদের সরে যাওয়ার নোটিস দেওয়া হল। এতে সমস্যায় পড়েছেন ওই মাছ ব্যবসায়ীরা।

বিজেপি ক্ষমতায় আসতেই উচ্ছেদের নোটিস দিল রেল
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিজেপি ক্ষমতায় আসতেই কাঁচরাপাড়ায় রেলের জমিতে থাকা মাছ বাজারের ব্যবসায়ীদের সরে যাওয়ার নোটিস দেওয়া হল। এতে সমস্যায় পড়েছেন ওই মাছ ব্যবসায়ীরা। পাশাপাশি কাঁচরাপাড়ার বিভিন্ন পার্কিং লট বিজেপি কর্মীরা তুলে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, কোনো পার্কিং ফি নেওয়া যাবে না। তবে সৌজন্যের নজির সৃষ্টি করেছেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তিনি আক্রান্ত এক তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন এবং তাঁর টেলিফোন নম্বর দিয়েছেন। তিনি বলেছেন, কোনো সমস্যা হলে যেন তাঁকে জানানো হয়। তৃণমূল কর্মীদের মারধর করা হবে না। তাঁরা সসম্মানে থাকবেন। যদিও বেশ কয়েকটি জায়গায় বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের গেরুয়া আবির মাখাচ্ছেন।

Advertisement

অন্যদিকে, মঙ্গলবার সকালে হালিশহর পুরসভায় যান কাউন্সিলার রাজু শাহানি এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজা দত্ত। তাঁরা পুরকর্মীদের আশ্বস্ত করে ভালোমতো কাজ করার কথা বলেন। কর্মীদের মধ্য থেকে স্লোগান ওঠে, জয় শ্রীরাম। প্রসঙ্গত, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে গণনা কেন্দ্রের মধ্যেই বেধড়ক মারধর করা হয়েছিল। বর্তমানে এই কেন্দ্রের বহু তৃণমূল কর্মী বাড়িছাড়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ