Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গুপ্তিপাড়া স্টেশনে উচ্ছেদ, ৮০টি দোকান ভাঙল রেল

বৃহস্পতিবার হুগলির গুপ্তিপাড়া স্টেশন এলাকায় রেলের তরফে উচ্ছেদ অভিযান চলে। প্রায় ৮০টি দোকান ভেঙে ফেলা হয় এদিন। দোকানদাররা প্রত্যেকেই রেলের জমি জবরদখল করে ব্যবসা করছিলেন বলে অভিযোগ।

গুপ্তিপাড়া স্টেশনে উচ্ছেদ, ৮০টি দোকান ভাঙল রেল
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৃহস্পতিবার হুগলির গুপ্তিপাড়া স্টেশন এলাকায় রেলের তরফে উচ্ছেদ অভিযান চলে। প্রায় ৮০টি দোকান ভেঙে ফেলা হয় এদিন। দোকানদাররা প্রত্যেকেই রেলের জমি জবরদখল করে ব্যবসা করছিলেন বলে অভিযোগ। কয়েকদিন আগে থেকেই এখানে উচ্ছেদ অভিযান শুরু করে রেল পুলিস। এদিন দোকানগুলিকে উঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে, ব্যান্ডেল স্টেশনের পশ্চিম অংশে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও এদিন রেলের তরফে হকার উচ্ছেদের কথা ছিল। আগেই সেখানে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। এদিন বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ