Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬

মাওবাদী অধ্যুষিত বস্তারে রেল সংযোগ

ছত্তিশগড়ের বস্তারে শীঘ্রই শুরু হতে চলেছে রেললাইনের কাজ। ছত্তিশগড়ের কিরানদুল থেকে তেলেঙ্গানার কোথাগুডেম পর্যন্ত পাতা হবে ১৬০ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন।

মাওবাদী অধ্যুষিত বস্তারে রেল সংযোগ
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: ছত্তিশগড়ের বস্তারে শীঘ্রই শুরু হতে চলেছে রেললাইনের কাজ। ছত্তিশগড়ের কিরানদুল থেকে তেলেঙ্গানার কোথাগুডেম পর্যন্ত পাতা হবে ১৬০ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন। যার হাত ধরে ভারতীয় রেল পরিবহণ ব্যবস্থার সঙ্গে জুড়তে চলেছে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা, দান্তেওয়াড়া ও বিজাপুর।

Advertisement

শুক্রবার রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জোরকদমে কাজ চলছে। রেললাইন তৈরি করার জন্য যাবতীয় মাপজোক ও এলাকা সমীক্ষার কাজও প্রায় শেষের পথে। সমীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, বিশেষ করে দান্তেওয়াড়া ও বিজাপুরে বেশ কয়েকবার সমস্যার মুখে পড়তে হয়েছে। তাঁদের আটকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। তবে সেই সমস্যাকে পিছনে ফেলে কাজ জারি রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ