Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেল অবরোধ ডায়মন্ড হারবার শাখায়, সমস্যায় নিত্যযাত্রীরা

ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল ব্যাহত, নিত্যযাত্রীরা অবরোধ করলেন মহিলা কামরার দাবিতে। বিস্তারিত জানুন এই সমস্যার প্রভাব সম্পর্কে।

রেল অবরোধ ডায়মন্ড হারবার শাখায়, সমস্যায় নিত্যযাত্রীরা
  • ৯ জুন, ২০২৬ ১৩:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালেই ব্যাহত ট্রেন চলাচল। লোকাল ট্রেনের কামড়া বানানোর দাবিতে অবরোধ নিত্যযাত্রীদের। পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখার হোটর স্টেশনে আজ সকাল প্রায় সাড়ে আটটায় অবরোধ শুরু হয়। প্রায় এক ঘণ্টা চলে এই অবরোধ। শেষ পর্যন্ত রেল আধিকারিকদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

Advertisement

বেশ কয়েক মাস আগেই রেলের মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছিল। মহিলাদের জন্য বরাদ্দ একটি করে কামরার পাশাপাশি জেনারেল কামরার অর্ধেকও মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। হয়। এর ফলে ট্রেনের মধ্যে মোট তিনটি কামরা বরাদ্দ করা হয় মহিলাদের জন্য। অপরদিকে পুরুষ যাত্রিদের দাবি, শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে ভিড় বেশি হওয়ায় গরমে অনেক বেশি কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। সেই কারনে এদিন ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, ট্রেনের যে অর্ধেক কামরা মহিলাদের জন্য বরাদ্দ করা রয়েছে, তা জেনারেল কামরা করে দিতে হবে। সেই দাবিতেই প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ। এদিনের এই অবরোধের জেরে সমস্যায় পড়েন একাধিক নিত্যযাত্রীরা।

সম্পর্কিত সংবাদ