Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রা ডিভিশনে ফের রেল ব্লক আজ থেকে, ভোগান্তি

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ট্রাফিক কাম ব্লক নেওয়া হয়েছে

আদ্রা ডিভিশনে ফের রেল ব্লক আজ থেকে, ভোগান্তি
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ট্রাফিক কাম ব্লক নেওয়া হয়েছে। যার জেরে প্রতি সপ্তাহের মতো এসপ্তাহ জুড়ে প্রায় বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন চলাচলে প্রভাব পড়তে চলেছে। যার ফলে রেলের যাত্রীরা অসুবিধায় পড়বেন।

Advertisement

আদ্রা ডিভিশনের তরফে জানানো হয়েছে, ট্রাফিক কাম রোলিং ব্লকের জন্য আজ, সোমবার থেকে আগামী ১৩ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত কাজ হবে। ফলে ৬৮০৮৯/ ৬৮০৯০ (আদ্রা -মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার ৮,১১ ও ১৩ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে। পাশাপাশি ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার ১৩ সেপ্টেম্বর বাতিল রয়েছে। অন্যদিকে, ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ (আসানসোল- পুরুলিয়া) প্যাসেঞ্জার আজ সোমবার ও ১০,১১ এবং ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে। এছাড়া ট্রেনটি ৮, ৯ ও ১২ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবেন। ওই তিন দিন ট্রেনটির পরিষেবা আদ্রা- পুরুলিয়া অংশে বাতিল থাকবে।
এবং ৬৮০৪৬/ ৬৮০৪৫ (আসানসোল- আদ্রা) মেমু প্যাসেঞ্জার আজ সোমবার এবং ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।
বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, ৬৮০৫৬/৬৮০৬০ (টাটা - আসানসোল-বরাভূম) মেমু প্যাসেঞ্জার ১১ এবং ১৩ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে আদ্রা -আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে। অন্যদিকে ১৮১১৬/ ১৮১১৫ (চক্রধরপুর -গোমো) মেমু প্যাসেঞ্জার ৮,১১ ও ১৩ সেপ্টেম্বর মহুদা স্টেশন পর্যন্ত চলবে। ট্রেনটির পরিষেবা তিন দিন মহুদা -গোমো অংশে বাতিল থাকবে। পাশাপাশি ১৮০৩৫/ ১৮০৩৬ (খড়গপুর -হাটিয়া) এক্সপ্রেস আজ এবং ৯,১২ ও ১৩ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই সময় ট্রেনটি আদ্রা - হাটিয়া অংশে পরিষেবা বাতিল থাকবে।
 যাত্রীদের মধ্যে সুফল বাস্কে, শান্তকুমার সরেন ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের পর দিন, মাসের পর মাস, কয়েক বছর ধরে উন্নয়নমূলক কাজের নামে ট্রেনগুলির পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। যন্ত্রণার হয়তো সমাধান হবে না। রেলের এক আধিকারিক জানান, যাত্রী সুরক্ষার কথা ভেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়ে থাকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ