Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মণিপুরে অভিযান, গ্রেপ্তার পাঁচ জঙ্গি

মণিপুরে নিরাপত্তা বাহিনীর সাফল্য। গ্রেপ্তার পাঁচ জঙ্গি।

মণিপুরে অভিযান, গ্রেপ্তার পাঁচ জঙ্গি
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরে নিরাপত্তা বাহিনীর সাফল্য। গ্রেপ্তার পাঁচ জঙ্গি। সোমবার তেংনৌপাল জেলার মোরেহ থানার ভারত-মায়ানমার সীমান্তের ৭৩ ও ৭৫ নম্বর বর্ডার পিলারের মাঝামাঝি এলাকা থেকে তাদের ধরা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। অন্য আরেকটি অভিযানে জাতীয় সড়কে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্তকেও পাকড়াও করা হয়েছে। চলতি মাসের গোড়ায় ২ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় সেনাপতি জেলার কাঠিকো থেকে রামায়ো ভাশুম (৫১)  নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ