আজ বুধবার ময়নাগুড়ি বাজারে অভিযান চালালো ময়নাগুড়ির বিডিও সৌমেন দাস, আইসি শীর্ষেন্দু দাস সহ অন্যান্য আধিকারিকেরা। ব্যবসায়ীরা যে সামগ্রী বিক্রি করছেন তারা সেই বিল প্রশাসন চাইলেও দেখাতে পারে নি। আগামীতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিন মুদি দোকান ছাড়াও কৃষক বাজারে আসেন প্রশাসনিক কর্তারা। তবে পেঁয়াজ ব্যবসায়ীদের তাঁরা পাননি বলে জানা গিয়েছে।



