Bartaman Logo
৯ জুন, ২০২৬

অভিযুক্ত হিসেবে বিচারকের নাম লিখে বাড়িতে অভিযান

খোদ বিচারককেই ‘চোর’ বানিয়ে দিল পুলিস? শুনতে অবাক লাগলেও এমনই ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের আদালত। শুধু তাই নয়, অভিযুক্ত হিসেবে বিচারকের নাম লিখে তাঁর বাড়িতে তল্লাশিও চালায় পুলিস।

অভিযুক্ত হিসেবে বিচারকের নাম লিখে বাড়িতে অভিযান
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফিরোজাবাদ: খোদ বিচারককেই ‘চোর’ বানিয়ে দিল পুলিস? শুনতে অবাক লাগলেও এমনই ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের আদালত। শুধু তাই নয়, অভিযুক্ত হিসেবে বিচারকের নাম লিখে তাঁর বাড়িতে তল্লাশিও চালায় পুলিস। এই ঘটনায় অভিযুক্ত পুলিসকর্মীকে ভর্ৎসনা ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।।

Advertisement

ফিরোজাদাবাদের আদালতে একটি চুরির মামলার শুনানি চলছিল। ওই মামলায় অভিযুক্ত রাজকুমার ২০১২ সাল থেকে নিখোঁজ। তার বিরুদ্ধে একাধিকবার জামিন-অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করে আদালত। এরপরও রাজকুমার আদালতে হাজির না হওয়ায় তাকে অপরাধী হিসেবে ঘোষণা করেন জেলা দায়রা আদালতের বিচারক নাগমা খান। পাশাপাশি অভিযুক্তকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন তিনি। কিন্তু বিপত্তির সূত্রপাত ফিরোজবাদের সাব-ইনসপেক্টর বনওয়ারিলালের কর্মকাণ্ডে। তিনি ভুলবশত অভিযুক্তের নামের বদলে স্বয়ং বিচারকের নাম লিখে দেন। সেইমতো পুলিসকর্মীরা ওই বিচারকের বাড়িতে যান। কিন্তু কাউকে খুঁজে পাননি। গত ২৩ মার্চ বনওয়ারিলাল আদালতে জানান, ‘অভিযুক্ত নাগমা খানের খোঁজ মেলেনি। এরপর বিচারককে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানান তিনি। ঘটনাচক্রে শুনানির সময় আদালতে ছিলেন ওই বিচারক। পুলিস অফিসারের মুখে একথা শুনে আদালত চত্বরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সাব-ইনসপেক্টর বনওয়ারিলালকে তীব্র ভর্ৎসনা করেন বিচারক। তিনি বলেন, খুবই লজ্জাজনক বিষয়। আদলতের নির্দেশ বোঝার মতো সামান্য জ্ঞান নেই সংশ্লিষ্ট অফিসারের। আদালত কী আদেশ দিয়েছে, তা না বুঝেই স্বয়ং বিচারকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বনওয়ারিলাল আদালতের নির্দেশে মনোযোগ দেওয়ার প্রয়োজনই মনে করেননি। এই ঘটনায় সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলবেন। ওই পুলিস অফিসার ভুলের জন্য জবাবদিহি না করলে গোটা ব্যবস্থাই ভেঙে পড়বে। সেইসঙ্গে আগ্রা রেঞ্জের আইজিকে অভিযুক্ত সাব-ইনসপেক্টরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারক।  

Advertisement
সম্পর্কিত সংবাদ