নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন্টালি থানা এলাকার পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চালাল স্বাস্থ্যদপ্তর। সোমবার সকালে ওই ব্লাড ব্যাংকে যান স্বাস্থ্যদপ্তরের রক্ত নিরাপত্তা শাখা ও ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। সূত্রের খবর, বাইরে রক্তদান শিবির না করার সরকারি সিদ্ধান্তকে অগ্রাহ্য করে ওই প্রতিষ্ঠান। তা নিয়ে আদালতে মামলা চলছে। সেই মামলা সংক্রান্ত ওই বেসরকারি ব্লাড ব্যাংকের নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।



