নয়াদিল্লি: দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। এই ম্যাচে খেলতে দেখা যাবে বেশ কিছু তারকাকে। তালিকায় রয়েছেন লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, দেবদত্ত পাদিক্কালের নাম। ২৭ আগস্ট তাঁরা শেষ ম্যাচ খেলেছিলেন দেশের হয়ে। প্রায় একমাস পর আবার নামবেন। সেই কারণে বিসিসিআই চাইছে, লোকেশরা দলীপ ফাইনালে খেলুক। আপাতত সামনে আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ। আগামী সপ্তাহে ক্রিকেটারদের দিল্লির ফিরোজ শাহ কোটলায় হাজির থাকতে বলা হয়েছে। তখনই হয়তো বৈভব সূর্যবংশী, তিলক ভার্মা এবং ঈশান কিষানের দলীপে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, নির্বাচক প্রধান অজিত আগরকর দলীপ ট্রফির ফাইনালে মাঠে থাকবেন।



