মমতাকে অবসর নেওয়ার পরামর্শ রাহুল সিনহার
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক অবসর নেওয়ার পরামর্শ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। রবিবার হুগলির চুঁচুড়াতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন দলের রাজ্যসভার সদস্য রাহুল। সেখানেই তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম যে, ওঁর দলে উনি ছাড়া আর কেউ থাকবেন না। আজকে সেটাই বাস্তবে পরিণত হয়েছে। উনি মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী, দু’টি ভূমিকাতেই ব্যর্থ। সেই কারণেই রাজ্যের মানুষ ওঁকে ছুড়ে ফেলে দিয়েছেন। তেমনই দলের নেতাকর্মীরাও ওঁর সঙ্গ ত্যাগ করেছেন। আমি বলব, এর থেকেও বেশি অপমানিত হতে না চাইলে আপনি রাজনীতি ছেড়ে অবসরে চলে যান। দলীয় ওই কর্মসূচিতে বিজেপির চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগও উপস্থিত ছিলেন।

Advertisement