Bartaman Logo
৯ জুন, ২০২৬

গাদকারির সঙ্গে সাক্ষাৎ রাহুল-প্রিয়াঙ্কার

কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গাদকারির দরবারে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। মন্ত্রীর কাছে রাজস্থানের ছোটখাটো ট্রাক ও বাসের বডি নির্মাণকারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

গাদকারির সঙ্গে সাক্ষাৎ রাহুল-প্রিয়াঙ্কার
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গাদকারির দরবারে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। মন্ত্রীর কাছে রাজস্থানের ছোটখাটো ট্রাক ও বাসের বডি নির্মাণকারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রিয়াঙ্কা বলেন, ক্ষুদ্র ট্রাক ও বাস নির্মাতাদের লাইসেন্স ও অন্যান্য ছাড়পত্র পেতে অনেক টাকা খরচ করতে হয়। তাছাড়া সরকারি ছাড়পত্র পেতেও অনেক সময় লেগে যায়। তার জেরে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। কংগ্রেস নেত্রী আরও বলেন, মন্ত্রী তাঁদের সমস্যার কথা শুনেছেন। সমস্যা মেটানোর আশ্বাসও দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ