• ‘কিং’ ছবিতে কি নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেতা রাঘব জুয়ালকে? এই জল্পনাই চলছে বলিউডে। শাহরুখ খানের ‘কিং’ ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। জোরকদমে চলছে শ্যুটিং। ভারতের পাশাপাশি ইংল্যান্ডের নানা লোকেশনে হবে শ্যুটিং। সূত্রের খবর, রাঘব জুয়ালকে এই সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে। সত্যিই কি তাই? এই বিষয়ে প্রশ্ন করা হলে রাঘব অবশ্য বলেছেন, ‘বিষয়টি তা নয়।’ তাহলে কেমন ভূমিকায় দেখা যাবে তাঁকে? তা অবশ্য খোলসা করতে চাননি অভিনেতা। এ বছরের বড়োদিনের মরশুমে মুক্তি পাবে এই সিনেমা।



