Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের দিনে চোট পেলেন রাফিনহা

ভারতে আসার আগেই চেনা মেজাজে ভিনিসিয়াসরা। মঙ্গলবার ফিফা ফ্রেন্ডলিতে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে বশ মানাল ব্রাজিল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের দিনে চোট পেলেন রাফিনহা
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্রিসবেন: ভারতে আসার আগেই চেনা মেজাজে ভিনিসিয়াসরা। মঙ্গলবার ফিফা ফ্রেন্ডলিতে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে বশ মানাল ব্রাজিল। তবে এই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনহা। যুবভারতীতে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত বার্সেলোনার এই উইং হাফ।

Advertisement

গত ম্যাচে অজিদের বিরুদ্ধে কোনোরকমে হার বাঁচায় কার্লো আনসেলোত্তির দল। ১-১ গোলে শেষ হয়েছিল ম্যাচ। এদিন ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে শুরুতেই ভ্যান্ডারসনের গোলে লিড নেয় সেলেকাওরা (১-০)। দুরন্ত শটে জাল কাঁপান তিনি। তবে গোল খেয়েও ঘরের মাঠে দমে যায়নি অজিরা। ২৮ মিনিটে কর্নার থেকে গোল শোধ আলেজান্দ্রো সিরকাটির। রেফারি প্রথমে অফসাইড দিলেও পরে প্রযুক্তির সাহায্যে গোলের নির্দেশ দেন। এরপর ৩৩ মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন কোনর (১-২)। বিরতির আগে পেনাল্টি থেকে ব্রাজিলকে সমতায় ফেরান রাফিনহা (২-২)। দ্বিতীয়ার্ধে আক্রমণে চাপ বাড়ায় আনসেলোত্তি ব্রিগেড। এনড্রিক, রাফিনহা, ডানিলোদের দৌড়ে প্রবল চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৬৯ মিনিটে এনড্রিকের পাস থেকে জাল কাঁপান ব্রুনো গুইমারেস (৩-২)। পেনাল্টি থেকে চতুর্থ গোল ভিনিসিয়াসের (৪-২)। এদিন তাঁকে রুখতে হিমশিম খেল অস্ট্রেলিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ