বার্সেলোনা: লা লিগার খেতাবি দৌড়ে রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট এগিয়ে রইল বার্সেলোনা। রবিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সা ৫-২ ব্যবধানে হারাল সেভিয়াকে। হ্যাটট্রিক করলেন রাফিনহা। তাঁর দুটো গোল অবশ্য পেনাল্টিতে। ড্যানি ওলমো, কানসেলোও নাম তোলেন স্কোরশিটে। সেভিয়ার গোলদাতারা হলেন ওসো এবং সো। জয়ের সুবাদে ২৮ ম্যাচে ৭০ পয়েন্টে পৌঁছয় বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সমসংখ্যক ম্যাচে সংগ্রহ ৬৬ পয়েন্ট।



