Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফরাসি ওপেনে সংবর্ধিত হবেন রাফা নাদাল

ক্লে কোর্টের সম্রাট তিনি। বর্ণময় টেনিস কেরিয়ারে ১৪ বারের ফরাসি ওপেন জয়ী। অবসর নিলেও রোলাঁ গারো আর রাফায়েল নাদাল যেন সমার্থক।

ফরাসি ওপেনে সংবর্ধিত হবেন রাফা নাদাল
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: ক্লে কোর্টের সম্রাট তিনি। বর্ণময় টেনিস কেরিয়ারে ১৪ বারের ফরাসি ওপেন জয়ী। অবসর নিলেও রোলাঁ গারো আর রাফায়েল নাদাল যেন সমার্থক। চলতি মরশুমে ফরাসি ওপেন শুরুর আগে স্প্যানিশ কিংবদন্তিকে অভিনব সংবর্ধনা দেওয়ার পরিল্পনা নিয়েছে আয়োজকরা। আগামী ২৫ মে টুর্নামেন্টের জমকালো উদ্বোধন। জানা গিয়েছে, ওই দিনই সম্মান জানানো হবে ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। গতবছরও রাফাকে সংবর্ধিত করার ইচ্ছা ছিল উদ্যোক্তাদের। কিন্তু তখন সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন টেনিস তারকা। চোট সারিয়ে ফরাসি ওপেনে কোনওমতে কোর্টে নামেন তিনি। তবে জার্মানির জেরেভের কাছে হেরে দ্রুত বিদায় নিতে হয় তাঁকে।

Advertisement

এবারের টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ফ্যান জোন। একসঙ্গে প্রায় ৫ হাজার অনুরাগী জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখতে পারবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ