Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালনায় হাতেখড়ি রাধিকার

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘মণিকা ও মাই ডার্লিং’, ‘প্যাডম্যান’, ‘অন্ধাদুন’ সহ একাধিক ছবিতে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন নায়িকা। এবার ক্যামেরার নেপথ্যে নিজের দক্ষতার ছাপ রাখতে চান তিনি। সে কারণেই পরিচালকের আসনে বসতে চলেছেন রাধিকা।

পরিচালনায় হাতেখড়ি রাধিকার
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘মণিকা ও মাই ডার্লিং’, ‘প্যাডম্যান’, ‘অন্ধাদুন’ সহ একাধিক ছবিতে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন নায়িকা। এবার ক্যামেরার নেপথ্যে নিজের দক্ষতার ছাপ রাখতে চান তিনি। সে কারণেই পরিচালকের আসনে বসতে চলেছেন রাধিকা। শোনা যাচ্ছে, তাঁর পরিচালিত সিনেমার নাম ‘কোটিয়া’। অ্যাকশন ঘরানার এই ছবিতে থাকবে রূপকথার আঙ্গিকও। ছবির প্রযোজনা করবেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে। হিন্দি ও মারাঠি ভাষায় তৈরি হবে ছবিটি। মুখ্য চরিত্রে থাকবে এক কিশোরী। আচমকা এক অলৌকিক ক্ষমতা পায় সে। এরপর পরিবারকে নানাভাবে সাহায্য করতে থাকে মেয়েটি। এমন গল্পেই আবর্তিত হবে পরিচালক হিসেবে তৈরি রাধিকার এই প্রথম ছবি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ