Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

মেয়েকে নিয়ে মুম্বইতে রাধিকা

মাতৃভূমিতে প্রথম পা রাখল সে। মুম্বই ম্যাজিকের সঙ্গে এবার পরিচিত হওয়ার পালা। সে অর্থাৎ অভিনেত্রী রাধিকা আপ্তের একরত্তি কন্যা।

মেয়েকে নিয়ে মুম্বইতে রাধিকা
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• মাতৃভূমিতে প্রথম পা রাখল সে। মুম্বই ম্যাজিকের সঙ্গে এবার পরিচিত হওয়ার পালা। সে অর্থাৎ অভিনেত্রী রাধিকা আপ্তের একরত্তি কন্যা। প্রথমবার মেয়েকে নিয়ে ভারত তথা মুম্বইতে এলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন তিনি। মেয়েকে দ্রুত বাণিজ্যনগরীর নানা রঙের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান নায়িকা। এতদিন পরে মুম্বই ফিরতে পেরে খুশি তিনি নিজেও। মাতৃত্বের পুরো সময়টাই দেশের বাইরে ছিলেন। মেয়ে হওয়ার সময়ও পরিজনদের থেকে দূরে ছিলেন তিনি। এতদিন পর আত্মীয়, বন্ধুদের কাছে মেয়েকে নিয়ে ফিরতে পেরে ভালো লাগছে তাঁর। মেয়ে হওয়ার পর মাতৃত্বকালীন ছুটি উপভোগ করেননি রাধিকা। বরং ফিরেছেন শ্যুটিং ফ্লোরে। সূত্রের খবর, মুম্বইতেও নতুন প্রজেক্টের জন্য শ্যুটিং করতেই এসেছেন। আপাতত তা নিয়ে মুখে কুলুপ নায়িকার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ